রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

গোগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার সময় গোগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।

সমাবেশ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপি সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার।

আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক আব্দুল জলিল রবু, মাটিকাটা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, পৌর যুদলের আহবায়ক মাহবুবর রহমান বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল সরকার, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, রাকিব রাজিব, যুব নেতা হিমেল, রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মী বৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin