বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

গোদাগাড়ীতে আদিবাসীদের মধ্যে কাবিউস’র বিনামূল্যে ভেড়া বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের বড়শীপাড়া ও মাটিকাটা ইউনিয়নের গোপালপুর গ্রামে বসবাসরত অসচ্ছল আদিবাসী পরিবারের নারী সদস্যদের মধ্যে গতকাল সকালে বিনামূল্যে ভেড়া প্রদান করা হয়। কাকন বহুমূখি উন্নয়ন সংস্থা (কাবিউস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় আদিবাসী পরিবারের মধ্যে মোট চল্লিশটি ভেড়া প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিউস এর নির্বাহী পরিচালক মধুসুদন মৈত্র। উভয় ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগ্রাম ইউপি চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমান ও মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংস্থার সমন্বয়কারী দেলোয়ার হোসেন রিপন। এছাড়াও কাবিউস এর ব্রাঞ্চ ম্যানেজার সোহেল রানা ও আব্দুর রউফ ও যোহন সরেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিগণ কাবিউস এর এই কার্যক্রমের প্রসংশা করে বলেন, কাবিউস শুধু ঋন কার্যক্রম পরিচালনা করে না। তারা নানা ধরনের সামাজিক কাজ ও বিনা শর্তে এবং বিনামূল্যে অসহায় আদিবাসী পরিবার গুলোকে অর্থনৈতিক সমস্যা দূর করে স্বাবলম্বী করে তুলতে তাদের মধ্যে ভেড়া বিতরণ করে আসছে। এই ভেড়া গুলো যত্ন করে বড় তোলার আহ্বান জানান তারা। সেইসাথে বিক্রি করে না খাওয়ার জন্য উপস্থিত ভেড়াপ্রাপ্ত সকলকে অনুরোধ করেন প্রধান অতিথিগণ।

সভাপতি বলেন, সহযোগিতা ও এলাকার নারীদের সাফল্য আসলে আগামীতে এই ধরনের কার্যক্রম আরো বেশী করে পরিচালনা করা হবে। বক্তব্য শেষে উপস্থিত সকলেই মিলে আদিবাসী নারীদের হাতে ভেড়া তুলে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin