সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ীতে যথাযথ মর্যাদায় স্টার সানডে পালিত

  • প্রকাশ সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ীতে যথাযথ ভাবগাম্ভীর্য্যরে মধ্যে খ্রীস্টান ধর্মের ধর্মীয় অনুষ্ঠান স্টার সানডে পালিত হয়। বোরবার এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। এদিকে স্টার সানডে উপলক্ষে খ্রীস্টান সম্প্রদায়ের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গোদাগাড়ীর কাকনহাট পৌরসভার শুরশুনিপড়া গীর্জায় যান গোদাগাড়ী-তানোর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। তিনি অত্র গীর্জার ব্রাদার জনির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং গীর্জায় উপস্থিত সকলকে স্টার সানডের শুভেচ্ছা জানান।

এ সময়ে তিনি বলেন, বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ। এ দেশে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করেন। কোন সম্প্রদায়ের সাথে কোন প্রকার ভেদাভেদ নেই। আর এই সৌহার্দ্যপূর্ন স-অবস্থান গড়ে দিয়ে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ বিধস্ত দেশকে সয়ংসম্পুর্ন করে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ শুরু করেছিলেন। শেখ মুজিবুর রহমানের তৈরী একনায়কতন্ত্র তথা বাকশালকে রোধ করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতা তাঁর সহধর্মীনী বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স-অবস্থান ও গনতন্ত্রের জন্য জীবনবাজি রেখে কাজ করে গেছেন। এজন্য তাঁকে সহ্য করতে হয়েছে নানা ধরনের নির্যাতন। করতে হয়েছে কারাবাস।

তারেক আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। সেখান থেকে তিনি আবার গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দীর্ঘ সতের বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জুলাই-আগস্ট সংগঠিত হয়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা পালিয়ে ভারেতে চলে যায়। এতে দেশ থেকে স্বৈরাচার বিতারিত হলেও এখনো দেশে গণতন্ত্র ফিরে আসেনি। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবী জানান তিনি। সেইসাথে সর্বদা সকল ধর্মের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন গোদাগাড়ী উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম ইকবাল খঞ্জন, মাটিকাটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গনি মাস্টার, রিশিকুল যুবদলের আহবায়ক মিঠুন ও যুবদল সদস্য সেলিম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin