সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ীতে ২৭তম চড়ক পূজা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর পাইতাপুকুর মাঠে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব চড়ক পূজা সোমবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সেখানে মেলা বসে। ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন পাতা ঘুড়ানো দেখার জন্য মেলায় যান। উদ্বোধক হিসেবে চড়ক পুজার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য সুলতানুল ইসলাম তারেক। এ সময়ে তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণসহ সকল শ্রেণি পেশার মানুষ শান্তিতে বসবাস করেন।

তিনি আরো বলেন চড়কপূজা ক্ষুদ্র নৃগোষ্ঠিসহ সনাতন ধর্মের লোকের একটি অন্যতম উৎসব। এই উৎসব যাতে প্রতিবছর সুন্দরভাবে আয়োজন করা যায় তার জন্য তার পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্যের মধ্যে দিয়ে মেলা ও চড়কপূজার উদ্বোধন করেন তিনি।

ছয়ঘাটি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের আয়োজনে এবং মঙ্গলা মার্ডির সভাপতিত্বে পহেলা বৈশাখ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠির ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও এর প্রকল্প সমন্বয়কারী আরিফুল ইসলাম ইথার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্র্র্র্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হিরোক, বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিও এর অফিস ইনচার্জ নিরাবুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাদেকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, জেলা যুবদলের সদস্য ইনসান আলী, তারেক জিয়া প্রজন্ম দলের রাজশাহী জেলা সহ-সভাপতি গোলাম মোর্তুজা দুলাল, ছয়ঘাটি রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধির সরেন, গোদাগাড়ী পৌর যুবদল নেতা সাবিয়ার রহমান মিল্টন, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান তুষার ও গোদাগাড়ী পৌর ছাত্রদল নেতা জনিসহ বিএনপি,অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও ক্ষুদ্র নৃগোষ্ঠির নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin