সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ীর খেতুর ধামে আগত ভক্তদের পাশে বিএনপি নেতা তারেক

  • প্রকাশ সময় শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসবের তীর্থস্থান আগত ভক্তদের সাথে নিজ বাসার সামনে কুশল বিনিময় করেন রাজশাহী -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেক। শনিবার বিকেলে উপজেলার প্রেমতলী গোরাঙ্গ বাড়ীতে অবস্থিত এই তীর্থস্থানে আগত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং উৎসবে আগত ভক্তদের সেবা প্রদানের লক্ষ্যে নিজ উদ্যোগে বিনামূল্যে খাদ্য, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন।

এছাড়াও তার বাসার সামনে আগত ভক্তদের কল্যানের কথা চিন্তা করে এ্যাম্বুলেন্স ব্যবস্থা, অসুস্থ ভক্তদের ২৪ ঘন্টা চিকিৎসা প্রদানের জন্য ডাক্তার, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার কাজে নিয়োজিত সদস্যদের বসার সুব্যবস্থা ও গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহ কাজের সহযোগিতা এবং আপ্যায়ন ও বাসার সুব্যবস্থা করেন। মেলায় আগত ভক্তরা বিএনপির এই নেতার এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, তিনি সব সময় সকল ধর্মের মানুষের পাশে সহযোগিতা করে আসছেন। আগামী দিনের তাকেই তারা জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান।

উৎসব স্থানে সুলতানুল ইসলাম তারেকের সেবা প্রদানের আয়োজনে মুগ্ধ হয়ে বাউল গান পরিবেশন মধ্যে দিয়ে তার সুনাম করেন।

সুলতানুল ইসলাম তারেকের সার্বিক নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা ভক্তদের সেবা অব্যাহত রয়েছে। এডভোকেট সুলতানুল ইসলাম তারেক সনাতনী ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারলে অত্র এলাকায় তাদের নিরাপত্তা থাকার ব্যবস্থা ও একজন দায়িত্বশীল ব্যক্তি রাখতে চান যিনি সব সময় তাদের সেবা করবে।

তিনি আরো বলেন, সকল ধর্মের মানুষ এদেশে সমান। বাংলাদেশে সাম্প্রদায়িক কোন প্রকার দাঙ্গা নেই। পতিত সরকারের আমলে বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে বলে ভাগ করে ফেলেছিলো। প্রকৃত পক্ষে আওয়ামলী লীগের কোন নেতা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেনি। তারা ভারতে বসে মজা করেছে মাত্র। অথচ বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক। তাঁর ঘোষনার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনগণ যুদ্ধে ঝাপিয়ে পরেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি অসম্প্রদায়িক একটি দল। এই দল সবাইকে নিয়ে চলে এবং সবার কথা ভাবে। এজন্যে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। সেইসাথে এ ধরনের সেবা তাঁর পক্ষ থেকে আগামীতেও থাকবে বলে উল্লেখ করেন। এসময়ে গোদাগাড়ী উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গোদাগাড়ীর এই তিরোভাব তিথি উৎসবে দেশ বিদেশের প্রায় ১০-১২ লক্ষ ভক্তের সমাগম হয়।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin