মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গোদাগাড়ীর কাঁকনহাটে উল্লাস মেডিকেল হল’কে এক লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশ সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পৌর বাজারে বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গোদাগাড়ী উপজেলা প্রশাসন। এ সময়ে মেয়াদউত্তীর্ন ওষুধ রাখার দায়ে উল্লাস মেডিকেল হল নামক একটি ফার্মেসী মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং তা আদায় করেন। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানে আলম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুর হাসান।

নির্বাহী অফিসার বলেন, উল্লাস মেডিকেল হল এ বড় কার্টুনের পাঁচ কার্টুন মেয়াদ উত্তীর্ন ওষুধ পাওয়ায় এই জরিমানা ও অত্র দোকানের মালিক আকবর রহমানকে সতর্ক করা হয়। তিনি বলেন, মানুষের জীবন বাঁচানোর ওষুধ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আর আগামীতে এ বাজারে কারো ফার্মেসীতে এই ধরনের মেয়াদ উত্তীর্ন ওষুধ পাওয়া গেলে জরিমানা নয় সাথে সাথে সাজা প্রদান করা হবে বলে হুঁশিয়ারী দেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin