মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

গোদাগাড়ীর পাকড়ী ইউপি চেয়ারম্যানকে ফাঁসাতে মামলা

  • প্রকাশ সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীনকে মিথ্যা মামলা দিয়ে বার বার ফাঁসানো চেষ্টা করা হচ্ছে। সেইসাথে মামলায় ফাঁসিয়ে সায়েস্তা করতে তাঁর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, জামায়াত-বিএনপির মদদপুষ্টে এলাকার বির্তকিত ও ভুমিগ্রাসী বলে পরিচিত আজাহার আলী এসব অপকর্ম করছেন।

এদিকে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের অপসারণ চেয়ে গত ২ আগস্ট মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসকের লিখিত আবেদন করেছেন অত্র ইউনিয়নের মোশড়াপাড়া গ্রামের বাসিন্দা আজাহার আলী। এ খবর ছড়িয়ে পড়লে ইউপিবাসীর মধ্যে চরম অসন্তোস ও এলাকায় ব্যাপক উত্তেজনান সৃষ্টি হয়েছে। ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত একজন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তারা পুরো ইউপিসবাসীর বিরুদ্ধে অভিযোগ বলে মনে করছেন ইউনিয়নবাসী।

স্থানীয়রা বলছে, যে ঘটনার সঙ্গে চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা নাই, সেই ঘটনার সাজানো মামলায় চেয়ারম্যানকে একবার কারাভোগ করতে হয়েছে। আবারো চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এটা ইউপিবাসী মেনে নেবে না।নাম প্রকাশ করারন না শর্তে এক ইউপি সদস্য বলেন, জামায়াত-বিএনপির মদদে একটি কুচক্রি মহল নির্বাচনের পর থেকেই চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছে। সেইসাথে অত্র ইউপি এলাকায় ১৪৪ ধারা জারী করার মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে পাকড়ি ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে, এমন কোন তথ্য তাঁর জানা নেই বা কোন নোটিশ তার কাছে আসেনি। আর জমি দখলের বিষয়ে তিনি জড়িত নয় বলে দাবী করেন। তিনি বলেন, আজাহার আলী একের পর এক মামলায় তাঁকে জড়াচ্ছেন। এসব বিষয় নিয়ে মিমাংসার উদ্যোগ নিলেও আজাহার আলী অনুপস্থিত থাকছেন। থানার ওসিও এই বিষয়গুলো নিয়ে অবগত আছেন বরে উল্লেখ করেন চেয়ারম্যান। এ বিষয়টি নিয়ে তিনি এখন অতিরিক্ত বিরক্তবোধ করছেন বলে জানান জালাল।

ঘটনা সম্পর্কে আজাহার আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন একজন মাতাল ও সন্ত্রাসী প্রকৃতির লোক। চেয়ারম্যানের সহযোগিতায় ভুমিদস্যুরা তার সম্পত্তি বেদখল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, তার পরিবারকে মামলা তুলে না নিলে গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি অব্যহত রেখেছেন চেয়ারম্যান।
তবে সাধারণ গ্রামবাসী বলেন, জালাল উদ্দিন চেয়ারম্যান একজন ভাল শিক্ষক ও স্বজ্জন মানুষ। রাজনৈতিক বিরোধের জের ধরে একটি মহল চেয়ারম্যানকে অসম্মানীত করতে মড়িয়া হয়ে উঠেছে বলে জানান তারা। তবে চেয়ারম্যানের এবার কিছু হলে তাঁর সমর্থক ও ইউনিয়নবাষী বসে থাকবেনা বলে হুাঁশিয়ারীও প্রদান করেন জনগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin