রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: From Independence to Resilience – No Future Without Nature প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এষড়নধষ ঈষরসধঃব ঝঃৎরশব অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অ্যানিমেল সাইবার কমিউনিটি এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাহিদুল ইসলাম সানি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন,অনুষ্ঠান সঞ্চালনা করেন আনকোরা রাজশাহী বিভাগীয় সমন্বয়ক জুলফিকার আলী হায়দার।

তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমান বাস্তবতা। পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন— ১. আজিবর রহমান, উপদেষ্টা, রাজশাহী অ্যানিমেল সাইবার কমিউনিটি

গোলাম এহেতেসাম, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী অ্যানিমেল সাইবার কমিউনিটি বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তারা তরুণ সমাজকে জলবায়ু আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin