বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় বিএমডিএ’র কর্মশালা

  • প্রকাশ সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকৌশল নির্ধারণে আইটি সংক্রান্ত জ্ঞানের প্রয়োগ ও পদ্ধতি বিষয়ক দিকব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষেরর প্রধান কার্যালয়ে ও এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগীতায় বিএমডিএ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকৌশল নির্ধারণে আইটি সংক্রান্ত জ্ঞানের প্রয়োগ ও পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্ধোধনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপত্বি বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশীদ।

এ সময়ে তিনি বলেন, দেশের কৃষি খাতকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করতে হবে। বর্তমানে বাংলাদেশের যে আমূল পরিবর্তন তা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে। অবকাঠামো উন্নয়নের সাথে সাথে তিনি কৃষিতেও পরিবর্তন নিয়ে আসছেন। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে কৃষি খাত কেউ এগিয়ে নিয়ে যেতে হবে আরো।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে আগে যেখানে এক বা দুই বার ফসল উৎপাদন হতো, সেখানে এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে তিন বা চার বারও ফসল উৎপাদন হচ্ছে। এজন্য চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মপরিকল্পনা প্রণয়ের জন্য মাঠ পর্যায়ে এর ব্যবহার বাড়াতে হবে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারণে। এসব বাস্তবায়নে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ্য করেন তিনি। সূচনা বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, প্রকল্প পরিচালক প্রকৌশলী নুর ইসলামসহ বিএমডিএর প্রধান কার্যালয় ও বিভিন্ন জোন অফিসের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

কর্মশালা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রাগাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin