সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত রাবি ছাত্র

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে নিক্ষেপ করা পাথরের আঘাতে মাথা ফেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। বৃহস্পতিবার সকাল ৬.৫২ টার দিকে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। ঐ ছাত্রের নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। এ তথ্য নিশ্চিত করেছেন সাজ্জাদের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র সোহানুর রহমান সোহান।

সোহান বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন সাজ্জাদ। রাজশাহী স্টেশন ওঠার পর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। জানালা খোলা থাকায় পাথর এসে সাজ্জাদের মাথায় লাগে। এতে মাথা ফেটে রক্ত বের হয়। সোহান আরো বলেন, সাজ্জাদের সঙ্গে থাকা কয়েকজনের চেষ্টাতে ব্লিডিং বন্ধ হয়। পরে ট্রেনের গার্ড ও টিটি এসে স্যাভলন দিয়ে পরিষ্কার করে কোনোরকম ব্যান্ডেজ করেছে। সাজ্জাদের মাথায় বড় একটি পাথর লেগেছে। এতে ২-৩টি সেলাই লাগতে পারে বলে জানান সোহান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin