সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার রাত দশটার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষনা দেয়া হয়। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ মিটিং হয়।

তারা বলেন, সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি টিপে একজন চালক ১৭৫০, সুপারভাইজার ৭৫০ ও সহকারি ৭০০ টাকা পাবেন। আগামীকাল শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে, বেশি টাকা বেতন দিবে না জানিয়ে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। রাতের বেলা বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীর। তাদের ভাষ্য, পুজার আগে দুদিনের ছুটিতে এমনিতেই বাস-ট্রেনে ভীড়। কোনরকম ঘোষণা ছাড়া বাস বন্ধে বিপাকে পড়েছেন তারা।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে বাস্তবায়নের আগে, কোন ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছে তা বলার মত না। মালিকপক্ষ যাত্রীদের সাথে যে, ছিনিমিনি খেললো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। এনিয়ে মালিকপক্ষ কোন কথা বলতে রাজি হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin