মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

চারঘাটে খোকন আলী হত্যার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৫৫৭ বার দেখা হয়েছে

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে নিহত খোকন আলীকে হত্যার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঝাড়ু মিছিলটি উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক গ্রামের মোড় হইতে বিএন স্কুল পর্যন্ত প্রদক্ষিণ শেষ করে এবং নন্দনগাছি বাজারের রাস্তার দুই ধারে শত শত সর্বস্তরের মানুষএর উপস্থিতিতে মুকুলের ফাঁসি চাই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ শিক্ষক আসাদুজ্জামান সেলিম এর নেতৃত্বে শত শত এলাকাবাসী পুরুষ-মহিলা ও নিহত’র পরিবারবৃন্দ অংশগ্রহন করেন।

মাবনবন্ধনে নিহত’র স্ত্রী রুপা বেগম বলেন, আমার স্বামীর হত্যার নায্য বিচার চাই। আমার এক মাত্র সন্তানকে পিতৃহারা করেছে সেই খুনি মুকুলের ফাসিঁ চাই বলে এক মাত্র সন্তানকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। নিহতের স্ত্রী ছাড়াও ওই এলাকার সাধারন মানুষেরা দ্রুত সময়ের মধ্যে মুকুলকে গ্রেফতার ও খুনের ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি ফাসিঁর দাবি করেন। মানববন্ধন শেষে এলাকাবাসী হত্যা মামলার প্রধান আসামী মুকুলে কুচপুত্তলিকা দাহ করেন। উল্লেখ্য যে, গত শুক্রবার সন্ধ্যায় মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় খোকন আলী (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় দুপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বর্তমান সভাপতি এএইচএম কামরুজ্জামান ওরফে মুকুল হোসেনকে প্রধান আসামী করে ৩৮ জনের নাম উল্লেখ এবং ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলাটি দায়ের করেছেন নিহত খোকনের স্ত্রী রুপা বেগম। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৯ জনকে আটক করা হয়েছে। মুল আসামী মুকুলসহ অন্য আসামীরা বতর্মানে পলাতক রয়েছে। এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অতিশীঘ্রই প্রধান আসামী মুকুলসহ অন্য আসামীদের গ্রেফতার করা হবে এবং অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin