রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

চীনের বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৭ বাংলাদেশির অনন্য সাফল্য

  • প্রকাশ সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চীনের বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল (বিমানবিদ্যা) বিষয়ে পড়াশোনা শেষ করে অসামান্য দক্ষতা অর্জন করেছেন সাতজন মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী। প্রথমবারের মতো চীনের কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের এই বিশেষায়িত ও অত্যাধুনিক বিষয়ে পড়ার সুযোগ দিয়েছে। রোববার দিনব্যাপী এক জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এই সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। চীনের ‘তিয়ানজিন চীন-জার্মান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস’-এ আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ঝাং ড্যান-ইয়ান এবং বিশ্ববিদ্যালয় পার্টি কমিটির সচিব ঝাং ইয়ংওয়াং।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। বক্তব্যে তারা বলেন, তারা শুধু চীনের জন্য নয়, বরং বিশ্বের সব দেশকে সাথে নিয়ে আধুনিক বিমান ও হেলিকপ্টার তৈরি করতে চান। এই লক্ষ্য বাস্তবায়নেই তারা প্রতিটি দেশের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। বিমান নির্মাণ এবং অ্যারোনটিক্যাল বিষয়ে দক্ষতা অর্জনকারী এই সাত বাংলাদেশি শিক্ষার্থীর একজন রাজশাহীর কৃতি সন্তান সাকিবুল ইসলাম সিয়াম।

সমাবর্তন শেষে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, তারা তাদের অর্জিত জ্ঞান দিয়ে দেশের জন্য কাজ করতে চান। দেশের মানুষ ও সরকার যদি তাদের সঠিক সুযোগ করে দেন, তবে তারা বিশ্বদরবারে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় তুলে ধরতে প্রস্তুত বলে জানান।

বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে দক্ষতা অর্জন করা এই সাতজন মেধাবী শিক্ষার্থী আগামী ৮ তারিখ বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। দেশের এভিয়েশন খাতে তাদের এই মেধা ও দক্ষতা বড় ধরনের অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin