নিজন্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৩১দফা সম্বলিত লিফলেট ঘরে ঘরে পৌছে দেওয়ার জন্য রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর সবজীপাড়া থেকে ঢোল তবলা বাজিয়ে প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি, রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারিক জামিল অর্ক,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আক্তারুল ইসলাম আপন, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সিফাত আলম রোহান, সাদকাতুর রহমান জিদান, আবু হুরাইরা মাহী, ইবতিকারুজ্জামান দুর্জয়, সরিফুল ইসলাম সোহান, ইফাজ আহম্মেদ, নাসিফ আহম্মেদ, কবির হোসেন মারুফ, আসিফুর রহমান মুগ্ধ, কামরুজ্জামান কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আরাফ নূর, রুমায়েল ইসলাম কাফি, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আলী অন্তু, সিয়াম ফেরদৌস,এস এম সিহাব, শাহরিয়ার রিফাত, মাসুদ রানা, আরিয়ান আনাস, আসিক, ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন,সহ-সভাপতি সোহেল খান সহ নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতা লিমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা ও ধানের শীষে ভোট চেয়ে লিফলেট প্রত্যেক ওয়ার্ড,পাড়া,মহল্লায় জনগণের ঘরে ঘরে পৌছে দেওয়ার কর্মসূচি পালন করা হবে।