বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জনগণের স্বাস্থ্য নিয়ে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না:স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জনগণের স্বাস্থ্য নিয়ে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সকালে রাজশাহী সদর হাসপাতাল (ডেন্টাল ইউনিট) পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে তা হতে দেব না। জনগণের স্বাস্থ্য নিয়ে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। এজন্য ইতিমধ্যে প্রায় দুই হাজার অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করা হয়েছে। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা দিচ্ছে তারা যদি সঠিক নিয়মে সেবা না দেয় তা হলে তাদের কাজ করতে দেয়া হবে না। জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, ব্যবসা করবে এটা হতে পারে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের কিছু নিয়ম-নীতি আছে। স্বাস্থ্যসেবা দিচ্ছে এমন কোনো প্রতিষ্ঠান অবৈধভাবে পরিচালনা করা যাবে না। এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। প্রায় দুই হাজারের মতো প্রতিষ্ঠান বন্ধ করেছি। কিছু কিছু প্রতিষ্ঠানকে আমরা নোটিশ দিয়েছি। আবার ইতিমধ্যে যারা শর্ত পূরণ করেছে তাদেরকে কার্যক্রম পরিচালনা করার সুযোগও দেয়া হয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin