সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জনতা ব্যাংক লিমিটেড রাজশাহীর বিভাগীয় ম্যানেজার সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৭২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জনতা ব্যাংক লিমিটেড রাজশাহীর বিভাগীয় ম্যানেজার সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বগুড়া মম-ইন হোটেল এন্ড রিসোর্ট, “স্কাইভিউ কনফারেন্স হলরুমে” এই সম্মেলন- অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ।

বিভাগীয় ম্যানেজার সম্মেলনে রাজশাহী বিভাগের ২০২১ সালের ব্যবসায়িক তথ্য উপাত্ত উপস্থাপন এবং সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার তাপস কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কামরুল আহছান। উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজার জনাব মাসফিউল বারী, রমজান বাহার ।

সম্মেলনে জনতা ব্যাংক লিমিটেড, রাজশাহী বিভাগের অক্টোবর ২০২০ সালের সাথে অক্টোবর ২০২১ সালের ব্যবসায়িক সূচক নিয়ে অনুপঙ্খ তুলনামূলক পর্যালোচনা করেন ব্যাংকের এমডি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ, তিনি ২০২১ সালের ব্যবসায়িক বিভিন্ন সূচকের টার্গেট অর্জনের কর্মকৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং জনতা ব্যাংক, রাজশাহী বিভাগের ব্যবসায়িক যে অগ্রগতি সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সম্মেলনে উপস্থিত নির্বাহীগণ এমডি এন্ড সিইও এর ব্যবসায়িক কর্মকৌশল এবং জনতা ব্যাংকের উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে তাপস কুমার মজুমদার বলেন, জনতা ব্যাংকের আধুনিক ও প্রতিযোগিতামূলক সেবা প্রদানের জন্য যে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করছে তার জন্য রাজশাহী বিভাগের পক্ষ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ এমডি এন্ড সিইও এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং রাজশাহী বিভাগের যে ব্যবসায়িক অগ্রগতি তা অব্যাহত রাখার জন্য সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন ব্যাংকের সিএসআর খাত থেকে আদিবাসী মেধাবী স্কুল ছাত্রীদের বাইসাইকেল ও শেখ রাসেল দিবসে এতিম শিশুদের একবেলা খাবার প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি ব্যাংকের ইমেজ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্মেলনে রাজশাহী বিভাগের সাতটি এরিয়ার ডিজিএম, ইনচার্জ, কর্পোরেট প্রধান, রিজিওনাল স্টাফ কলেজের ডিজিএম সহ ১৪৮ টি শাখার শাখা ব্যবস্থাপক ও অন্যান্য নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলন সঞ্চালনা করেন মাসকুর-এ-কল্লোল এবং এসও জাকিয়া সুলতানা। সম্মেলনের সম্বন্বয়কের দায়িত্বে ছিলেন ডিজিএম হারুনার রশিদ এবং এজিএম নূর আলম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin