শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

জনসভা সফল করতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগরের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় সোমবার, ১৬ মে, ২০২২
  • ৪৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল মঙ্গলবার (১৭মে) বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ লক্ষে রাজশাহী সাহেব বাজার বাটার মোড়ে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভা সফল করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ রাজশাহী মহানগরের আয়োজনে গতকাল প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাসিবুল আলম রজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শ্রমিক লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওয়ালী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফ আলী মুনমুন। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক সাহেব আলী সাহেদ।

আরো উপস্থিত ছিলেন অত্র শ্রমিক লীগের কার্যকরী সভাপতি হারুন অর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেরাজ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক আলহাব্জ কাবাতুল্লা ও প্রচার সম্পাদক মজনু শেখসহ থানা কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin