নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর আয়োজনে “মার্চ ফর জাস্টিস “ পদযাত্রা অনুষ্ঠিত হয়। রাজশাহী কোর্ট চত্বরে বৃহস্পতিবার সকাল ১০টায় আয়োজিত পদযাত্রায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী ইউনিট এর আহ্বায়ক এডভোকেট জমসেদ আলী।
সদস্য সচিব এডভোকেট আব্দুল মালেক রানার সঞ্চালনায় পদযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পি.পি আলহাজ্ব আলী আশরাফ মাসুম, জেলা ও দায়রা জজ আদালতের পি.পি রইসুল ইসলাম, এডভোকেট আল-আমিন ও এডভোকেট সিফাত জেরিন তুলি। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত আইনজীবীগণ বৃষ্টি উপেক্ষা করে কোর্ট চত্বর থেকে পদযাত্রা শুরু করে তারা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুণরায় তারা কোর্ট চত্বরে এসে তারা পদযাত্রা শেষ করে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।