রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর ঈদ পুনর্মিলনী

  • প্রকাশ সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রোববার রাত ৯ টায় নগরীর গ্রেটার রোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী আপোসহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সহ দেশের গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহীদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আবুল কাশেম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের ম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহীর সভাপতি এডভোকেট জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, জিপি এডভোকেট আইনুল আহসান পান্না। এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আব্দুল মালেক রানা ও সদস্য ফয়সাল আলম নয়ন সহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ, পিপি, এপিপি, জিপি সহ অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin