রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

জাতীয় পর্যায়ে আবারও দ্বিতীয় হলো রাজশাহীর আসক্ত পুনর্বাসন সংস্থা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় মূল্যায়নে “মাদকবিরোধী প্রচার ও সামাজিক উদ্বুদ্ধকরণ এবং মাদক বিষয়ক গবেষণা ও প্রকাশনা কার্যক্রম” ক্যাটাগরিতে আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এজন্য অত্র সংস্থাকে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির আলোচনা সভার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি, এর নিকট হতে আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার এই সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ।

এই সম্মাননা শুধুমাত্র একটি পুরস্কার নয়; এটি আপস-এর দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব, দায়বদ্ধতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জাতীয় স্বীকৃতি বলে জানান আপস এর নির্বাহী পরিচালচালক আবুল বাশার। তিনি বলেন, একই ক্যাটাগরিতে আপস ধারাবাহিকভাবে ২০২৩ ও ২০২৪ সালে প্রথম স্থান এবং ২০২৫ ও ২০২৬ সালে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই ধারাবাহিক সাফল্য তাঁদের অঙ্গীকার, নিষ্ঠা এবং জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয়ের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

এই অর্জনের জন্য আপস পরিবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম, সিভিল সার্জন, সমাজসেবা অধিদপ্তর, ইধহমষধফবংয ঈড়ঁহঃৎু ঈড়ড়ৎফরহধঃরহম গবপযধহরংস – ইঈঈগ, টঘঅওউঝ, টঘঙউঈ, ঝধাব ঃযব ঈযরষফৎবহ, রপফফৎ,ন, ঈঅজঊ ইধহমষধফবংয, চঝঞঈ, বিভিন্ন নেটওয়ার্ক, এডাব, কারিতাস, বারাকা, আপস-এর উপদেষ্টা, সদস্য ও কর্মীবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি। যাঁদের মূল্যবান সহযোগিতা, দিকনির্দেশনা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না বলে উল্লেখ করেন তিনি। তিনি বিশ্বাস করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin