বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কেন্দ্রীয় কর্মসূচীতে বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর ছিলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি সারাদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ বর্নাঢ্য র‌্যালি করেন। ঐ র‌্যালিতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মাহনগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন অংশগ্রহন করেন।

এসময়ে মোবাইলে তিনি বলেন, পাকিস্তানী হানাদার বাহিনীর নারকীয় তান্ডবে বাঙালী জাতি যখন দিশেহারা। কেউ সাহস করে স্বাধীনতার ঘোষনা দিতে পারেননি। ঠিক তখননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে বাঙালী জাতিকে পথ দেখান। তাঁর ডাকে সকল শ্রেণি পেশার মানুষ যুদ্ধে ঝাপিয়ে পরে দেশকে স্বাধীন করে। এই যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহন করেন এবং দিক নির্দেশনা দেন ও বিভিন্ন সেক্টর পরিচালনা করেন। স্বাধীনতার পরে তাঁর প্রাপ্য হিসেবে তৎকালীন সরকার প্রধান অকৃজ্ঞর মত মেজর জিয়াকে জেলে পাঠান।

তিনি আরো বলেন, দেশে ১৯৭৫ সালের ১৫ আগস্ট একটি ঘটনা ঘটে। এতে বাকশালের অবসান হয়। এরপর দেশে আরো বেশী অরাজকতা শুরু হয়। সেই অবস্থাকে সামাল দিতে সিপাহী-জনতা যৌথভাবে আন্দোলন করে মেজর জিয়াউর রহমানকে জেল থেকে বের করেন। এরপর তাঁর হাতে বাংলাদেশ গড়ার দায়িত্ব দেন তৎকালীন নেতৃবৃন্দ। তারপর থেকে তিনি দেশ গড়ার কাজে নিজেকে নিয়োগিত করেন বলে উল্লেখ করেন তিনি। সেই থেকে বিএনপি যথাযথ ভাবে এই দিনটিকে পালন করে আসছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin