মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

জামিনে মুক্ত হলেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ জামিনে মুক্ত হলেন। মঙ্গলবার বিকেল ৪টায় রাজশাহী কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। আবু সাঈদ চাঁদ এর পিএস জালাল উদ্দিন জানান গত ৩১ মার্চ তিনি উচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চ হতে জামিন পেলেও তেরদিন পর তিনি মুক্ত হলেন।

উল্লেখ্য ২০১৫ সালের একটি ষড়যন্ত্রমূলকভাবে পুলিশের করা হত্যা মামলার হাজিরা দিতে গেলে জেলা দায়রা জজ কোর্টের বিচারক শরিফুল ইসলাম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। মামলা সম্পর্কে জানতে চাইলে আবু সাঈদ চাঁদ বলেন, ২০১৫ সালে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গগণতন্ত্র হত্যা দিবসের মিছিলে বানেশ্বর বাজারে পুলিশের গুলিতে তাঁর চাচা মজির উদ্দিন মারা যান।

এ ঘটনায় তাঁর চাচাতো ভাইকে বাদী করে তিনি একটি মামলা করান। পরে পুলিশ বাদি হয়ে পুঠিয়া থানায় পাল্টা একটি মামলা করেন। যার জি,আর নম্বর ০২/১৫ (পুঠিয়া)। সেই মামলায় ২০১৭ সালে পুলিশ তাঁক আসামী করে চার্জসিট প্রদান করেন বলে জানান চাঁদ। ২০১৭ সালের চার্জসিট ২০২২ সালে কোর্ট গ্রহন করে তাঁর নামে গ্রেফতারী পরোয়ানা জারী করলে তিনি উচ্চ আদালত হতে জামিন নেন। সেই জামিনের সোমবার ছিলো শেষ দিন বলে জানান বিএনপি’র এই নেতা।

এ সম্পর্কে আরো জানা যায় ২০১৫ সালে পুলিশ মিছিলে গুলি করে মজির উদ্দিনকে হত্যা করে নিজেদেরকে বাঁচাতে ষড়যন্ত্রমূলক ভাবে তাঁর ও এডভোকেট নাদিম মোস্তফা গ্রুপের মধ্যে মারামারির মিথ্যা অজুহাত তুলে মামলা করেন পুলিশের এক এস.আই। সেই মামলায় জজ কোর্টে হাজিরা দিলে বিচারক জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin