নিজস্ব প্রতিবেদক: ছয় ফেব্রুয়ারী ছিলো জাহানারা জামানের ছষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ দিনটিকে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন যথাযথ মর্যাদায় পালন করে। জাহানারা জামান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন এর মমতাময়ী মা। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ রাজশাহী জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, সাবেক জেলা সদস্য রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, সহ-সভাপতি হাবিবুর রহমান (মুন্তাজ), সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ রানা।
মরহুম মেরাজ উদ্দিন মোল্লার (এমপি) এর ছেলে মোস্তাফিজুর রহমান, নওহাটা পৌর কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শাফি, কাটাখালী পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক টিপু সুলতান, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুকুল ও বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াদুত আলী রুবেলসহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের সদস্য ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহানারা জামানের জীবনের উপরে উপস্থিত নেতৃবৃন্দ আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।