সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জিয়াউর রহমান একজন সংগ্রামী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন: দোয়া মাহফিল বক্তারা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন সংগ্রামী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন। তাঁর হাত ধরেই বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নওহাটা বাজারে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেনে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌরসভা শাখার আয়োজনে এই কর্মসূচির অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

আলোচনা সভায় বক্তারা- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সে চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান। বক্তারা আরও বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়। দেশকে যখন তিনি সামনের দিকে নিয়ে চলতে শুরু করেন সেই সময়ে তার বিরুদ্ধে শুরু হয় দেশি-বিদেশি ষড়যন্ত্র। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে একদল বিপথগামী সেনাসদস্য তাকে হত্যা করে। তাই এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত।

এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার আহ্বায়ক মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওহাটা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কমিটির সদস্য মামুনুর সরকার জেড, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুর রহমান শরিফ, রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফিন কনক, জেলা মহিলা দলের নেত্রী রত্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার সদস্য সচিব গোলাম রব্বান ও শাহমখদুম থানা যুবদল নেতা নাজমুল ইসলাম শিশির।

এছাড়াও নওহাটা পৌর তাঁতি দলের আহ্বায়ক আব্দুল গফুর, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মিলন মন্ডল, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমত, মিলন মন্ডল, সোহাগ আলী, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন, সানোয়ার, সাজু, ৩ নং ওয়ার্ডের আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, জুয়েল আহমেদ সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নওহাটা পৌর শাখার সদস্যবৃন্দ আরো উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin