নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের এই দিনে আবু সাঈদ দেশের জন্য বুক পেতে দিলে খুনি হাসিনার পুলিশ বিভাগের সদস্য গুলি করে তাঁর বুক ঝাড়রা করে দেয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সেইসাথে সারাদেশে চলে ছাত্র-জনতার উপরে নির্মম অত্যাচার। সারাদেশে আজকের এই দিনটিকে স্মরণ করে সরকারী ও বেসরকারীভাবে নানা কর্মসূচী পালন করা হয়। সকালে জুলাই স্মৃতি সৌধে পুস্তস্তবক অর্পনসহ নানা কর্মসূচীর মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী।
এরই ধারাবাহিকতায় রাজশাহীর পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রাজশাহী মহানগরীর বিসিক এলাকার বৃহস্পতিবার বিকেলে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুথানে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ও তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে উপস্থিত নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ সে সময়ে সেই বিভিষিকাময় দিনগুলো কথা স্মরণ করেন। তারা বলেন, খুনি হাসিনার নির্দেশে নিরস্ত শিক্ষার্থীদের উপরে নির্বিচার গুলি চালায়। খুনি হাসিনার হাত থেকে কমলমতি শিশুরাও রেহাই পায়নি। সরকার পতনের এই আন্দোলন ৫আগস্ট ২০২৪ ইং তারিখে শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে শেষ হয় বলে জানান তারা।
এদিকে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ভারচ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে সকল জুলাই যোদ্ধাদের বিনম্রভাবে স্মরণ ও শ্রদ্ধা জানান। সেইসাথে শহীদ জুলাই যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনাসহ অসুস্থ জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তিনি আরো বলেন এই জুলাই যোদ্ধাদের বদলতেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশে ফিরে এসেছে গণতন্ত্র। শেষে আবার তাদের বিনম্্রভাবে স্মরণ করেন।

পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, আব্দুল মান্নাফ মুন্নাফ, দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কনক, সদস্য সচিব নওশাদ আলী, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমান রেন্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সাবেক সদস্য মাজদার রহমান, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আকতারুজ্জামান, পবা উপজেলা কৃষকদলের আহ্বাবয়ক পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুলাই যোদ্ধা সাদ্দাম হোসেন, জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম শাফিকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।