বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

জেলা পরিষদ নির্বাচনে রাজশাহীতে চেয়ারম্যান পদে ৪জনসহ ৬১ জনের মনোনয়ন পত্র দাখিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় রাজশাহী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিলের শেষ তারিখ ছিলো ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার অফিস চলাকালীন সময় পর্যন্ত। রাজশাহী জেলা নির্চাচন অফিসের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে পাঠানো তথ্য থেকে জানা যায়, শেষ দিনে অফিস চলাকালিন সময়ের মধ্যে চেয়ারম্যান পদে ৪জন ও সাধারণ সদস্য পদে ৩৯জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৮জনসহ সর্বোমোট ৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও দেওপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান আখতার, পবা উপজেলার দাউকান্দি এলাকার আফজাল হোসেন ও রাজশাহী মহানগরের কাদিরগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে ১ নং ওয়ার্ডে (গোদাগাড়ী, তানোর, পবা, সিটি কর্পোরেশন) সংরক্ষিত নারী সদস্য ৪জন। এরা হলেন, কৃষ্ণা দেবী, সাইদা ইয়াসমিন, রিতা বিবি ও শিউলী রানাী সাহা, ২ নং ওয়ার্ডে (মোহনপুর, বাগমারা, দুর্গাপুর) ৭জন। এরা হলেন, পারভিন বিবি, সুলতানা পারভীন, ফিরোজা খাতুন, রাবিয়া খাতুন, লালবানু, নারগীস বিবি ও নাছিমা বেগম, এবং ৩ নং ওয়ার্ডে (পুঠিয়া, চারঘাট, বাঘা) ৭জন। এরা হলেন ফারজানা ইয়াসমিন সাথী, ময়না খাতুন, সাজেদা বেগম. মুনজুরা বেগম, জয় জয়ন্তী সরকার, মর্জিনা বেগম ও লিপি খাতুন।

অপরদিকে, সাধারণ সদস্যের ১নং ওয়ার্ডে (গোদাগাড়ী) ৩জন। এরা হলেন, বদিউজ্জামান, আব্দুর রশিদ ও শামসুজ্জোহা, ২নং ওয়ার্ডে (তানোর) ৫জন। এরা হলেন, শরিফুল ইসলাম, উজ্জল হোসেন, গোলাম মোস্তফা, মাইনুল ইসলাম ও মৃদুল কুমার ঘোষ, ৩নং ওয়ার্ডে (পবা-সিটি) ৫জন। এরা হলেন, তফিকুল ইসলাম, এমদাদুল হক, হাফিজুল রহমান, নফিকুল ইসলাম ও মাহাবুব আলম খান, ৪নং ওয়ার্ডে (মোহনপুর) ১জন। তিনি হলেন, দীলিপ কুমার সরকার। সব কিছু ঠিক থাকলে তিনি বিনা প্রতিদন্দিতায় সদস্য নির্বাচিত হবেন।

এছাড়াও ৫নং ওয়ার্ড (দুর্গাপুর) ৬জন। এরা হলেন, আঃ সালাম, আবুল কালাম আজাদ, শাহাদত হোসেন, মোহাম্মদ গোলাপ হোসেন, শরিফুল ইসলাম ও রেজাইল করিম, ৬নং ওয়ার্ড (বাগমারা) ৫জন, এরা হলেন, আব্দুর রশিদ, মাহমুদুর রহমান, আবু জাফর প্রাং, বাবুল হোসেন ও শিরিনা পারভীন, ৭নং ওয়ার্ড (পুঠিয়া) ৫জন, এরা হলেন, শরিফুল ইসলাম টিপু, ফজলে রাব্বি মুরাদ, মোহাম্মদ মাইনুল ইসলাম, আঃ আজিজ ও আসাদুজ্জামান (মাসুদ), ৮নং ওয়ার্ড (চারঘাট) ৩জন। এরা হলেন, আলহাজ্ব শফিউল আলম, জনাব আলী ও সাকের আলী এবং ৯নং ওয়ার্ড (বাঘা)৬ জন। এরা হলেন, আফতাব হোসেন, আব্দুস ছালাম, আঃ মতিন, শাহীন আলম, হাফিজুর রহমান ও মহিদুল ইসলাম।

জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটানিং অফিসার শহিদুল ইসলাম জানান ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা যাচাই বাছাই এবং ২৬ তারিখ প্রতিক বরাদ্ধ দেয়া হবে। প্রতিক বরাদ্দের পর থেকে সকল প্রার্থী নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রচার প্রচারনা করতে পারবেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin