নিজস্ব প্রতিবেদক: আগামী মাসের ১৭ তারিখ রাজশাহী জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ৩ নং ওয়ার্ডে (মহানগর ও পবা উপজেলা) সাধারণ সদস্য পদে যুবলীগ নেতা মাহাবুব আলম খান ববিন তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি বৃহস্পতিবার হযরত শাহ্ মখ্দুম (র:) এর মাজারে গিয়ে বিশেষ দোয়া করেন। দোয়া শেষে তিনি নেতা-কর্মি ও সমর্থকদের নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কমিশন অফিসে এসে মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ ও অর্থ বিষয়ক সম্পাদক রাজিব মতিনসহ এলাকায় ময়মুরুব্বি ও বিভিন্ন স্তরের নেতাকর্মী সঙ্গে নিয়ে সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন অফিসে মনোনয়ন জমা দেন।