বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

জোকার সরকারের জোকার নির্বাচন কমিশন: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চার ফেব্রুয়ারী রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত ১৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোসহ দশ দফা দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীর বিসিক এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, এই অবৈধ সরকার দেশটাকে জোকারে পরিণত করেছে। পহেলা ফেব্রুয়ারী বিএনপি ছেড়ে দেয়া ছয়টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচেন ভোটারের উপস্থিতি ছিলো অত্যন্ত নগন্য। নির্বাচন নিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা হলেও নির্বাচন কমিশন বলছেন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। এটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, তহালে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করলে এই সিইসি কি অবস্থা করবে বলে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

তিনি বলেন, এই সরকার তাদের চাহিদা মেটাতে একের পর নিত্যপন্যের ও জ¦ালানী তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে। মেগা প্রকল্পের নামে ঋন করে এনে সে টাকাও গায়েব কবে দিচ্ছে সরকার ও তার দোসররা। নিজের ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে গণতন্ত্রকে হত্যা করেছে। আবারও ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। একটি অথর্ব নির্বাচন কমিশন গঠন করেছে। সে সরকারের সাথে তাল মিলিয়ে সব ঠিক আছে বলে চালিয়ে দিচ্ছে। এই ফ্যাসিস্ট ও অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধিনে আগামী সংসদ নির্বাচনসহ কোন নির্বাচন হতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারী দেন মিলন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে এবং নির্বাচন কমিশনকে বাতিলের দাবীতে বিএনপি ও শরীকদলসমুহ আন্দোলন শুরু করেছে উল্লেখ কওে তিনি বলেন, এই আন্দোলন দেখে এই অনির্বাচিত সরকার ভীত হয়ে পড়েছে। সরকারকে বিতারিত করতে যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলনে সবাইকে সক্রিয় অংশগ্রহন করার পরামর্শ দেন তিনি। সেইসাথে আগামী চার ফেব্রুয়ারী বিভাগীয় সমাবেশ সফল করতে সময়মত সভাস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি।

বুধবার রাত ১০টার দিকে নগরী বিসিক এলাকায় ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা ও রাসিক কাউন্সিলর বেলাল আহম্মেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লালন, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, ১৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি জামাল উদ্দিন কাবলু, সাধারণ সম্পাদক শামীম, সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক ডলার ও সদস্য সচিব মৃদুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin