সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

টিকেট কলোবাজারী রোধে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের রেলওয়ে মহাব্যবস্থাপকের সাথে সাক্ষাত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৫৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়ে নিরাপদ ভ্রমনের জন্য একটি নির্ভরযোগ্য যানবাহন। কিন্তু বেশ কিছুদিন থেকে রেলওয়ের টিকেট কলোবাজারে বিক্রি হওয়ায় যাত্রীরা পড়েছেন অসিম বিড়ম্বনা ও বিপাকে। এই অবস্থা থেকে উত্তরনের জন্য এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারী প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য মঙ্গলবার বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এর সাথে স্বাক্ষাত করেন।

স্বাক্ষাতকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহাব্যবস্থাপকের প্রতি আহ্বান জানান। সেইসাথে টিকেট কালোবাজারী প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য প্রতিনিধি দলের নেতৃবৃন্দ একটি পত্র তাঁর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগেগর সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবিসহ রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin