সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

টিম বিল্ডিং এবং সেফগার্ডিং ও শিশু সুরক্ষার বিষয়ে ইউসেপ রাজশাহী অঞ্চলে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলের টিম বিল্ডিং এবং সেফগার্ডিং ও শিশু সুরক্ষার বিষয়ে কর্মশালা শনিবার দিনব্যাপি রাজশাহী বোটানিক্যাল গার্ডেন-এ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। কর্মশালার শুরুতে টিম বিল্ডিং এবং সেফগার্ডিং ও শিশু সুরক্ষা বিষয় নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ বাংলাদেশ, রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার শাহিনুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ইউসেপ রাজশাহী অঞ্চলের কর্মকর্তা-কর্মচারদের সেফগার্ডিং ও শিশু সুরক্ষা বিষয়ে আরো সচেতন হওয়ার জন্য মতামত প্রদান করেন।
কর্মশালায় সেফগার্ডিং ও শিশু সুরক্ষার বিষয়ে-শিশু সুরক্ষা ও সেফগার্ডিং, শিশুর বিরুদ্ধে সহিংসতা, ইউসেপ সুরক্ষা নীতিমালা, সিয়া পলিসি, যৌন শোষন, নির্যাতন ও হয়রানি এবং রিপোর্ট করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। অতপর কর্মশালায় ২০২৪ সালের বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ মূল্যায়নকারীদের পুরস্কার প্রদান করা হয় এবং ২০২৫ সালের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও কিভাবে সফলভাবে বাস্তবায়ন করা যায় তা আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin