সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

টি এইচ খান’র মৃত্যুতে রাজশাহী মহানগর জাসাস’র শোক

  • প্রকাশ সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক বিচারপতি, বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়ির এ্যাডভোকেট মরহুম টি এইচ খান (তাফাজ্জাল হোসেন) রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০২ বছর। বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর জাসাস এর আহবায়ক এ্যাডভোকেট রজব আলী ও সদস্য সচিব সেলিম রেজাসহ অত্র কমিটির অন্যান্য সদস্য। তাঁরা মরহুমে রুহের মাগফিরাত কামনা করেন।

তারা বলেন, দেশের বরেণ্য আইনজীবী ও খ্যাতিমান এই রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’র জন্মলগ্ন থেকে সক্রিয় ছিলেন। দীর্ঘ জীবনে তিনি আইন পেশার পাশাপাশি বিচারক হিসেবেও সর্বমহলে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি রাজনীতিবিদ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যসহ রাষ্ট্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin