নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে পবিত্র মাহে রমজানের ৮ম রোজায় রোববার বিকেল সাড়ে ৫ টায় নগরীর নতুন বিলসিমলা বন্ধগেট মোড়ে পথচারী রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক এস এম আরিফ রতন, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু, আব্দুর রাজ্জাক রনি, ইদ্রিস আলম, নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিমেল রিগেন, নয়ন কুমার ধর, তৌফিকুল ইসলাম রুহি, মেহেদি হাসান ইমন।
আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাশেদুল করিম রোজেল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক নাজমুস সাকিব, সদস্য মাহমুদ হাসান সিহাব, নূর আলম রিমন ও ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল প্রমুখ।