সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ডিজিটাল সিকিউরিটি মামলায় হাজিরা দিলেন বগুড়ার বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় আদালতের সাইবার ট্রাইব্যুনালে বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও বগুড়া শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কী হাজিরা দেন। মামলার আসামী পক্ষের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, আসামীদের বিরুদ্ধে ২৬৫ ধারায় নির্দোষ দাবী করেন। সেইসাথে চার্জসিট অব্যাহতির আবেদন করেন। আদালত উভয়ের পক্ষের যুক্তিতর্ক শেষে চার্জ গ্রহন করে আগামী মার্চ মাসের ৮ তারিখ শুনানীর জন্য দিনধার্য্য করেন বলে জানান তিনি।

আদালতে এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকটে শফিকুল হক মিলন। তিনি বলেন, এই মামলা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতক উদ্দেশ্য প্রণোদিত। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করায় জাতীয়বাদী দলের নেতাদের বিরুদ্ধে এই মামলা করেন বগুড়ার এক আওমীলীগ নেতা। এই মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবী করেন মিলন।

এছাড়াও আদালতের সামনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এ কে এম সাইফুল ইসলাম, সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহাউদ্দিন নাহিন, শাহাদত হোসেন, রাজশাহী বিএনপি নেতা আনোয়ার হোনে উজ্জল, ধুনট উপজেলা বিএনপির সদস্য সাজিদুর রহমান সাজু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

এছাড়াও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin