সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতের জন্য রাজশাহী মহানগর বিএনপি’র শোক সভা ও দোয়া

  • প্রকাশ সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর ভেতরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অনেকে নিহত ী গুরুতর আহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহত শিক্ষার্থী ও পাইলটের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের উদ্যোগে মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ ও যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু। রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক এর পরিচালনায় বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নিহত শিক্ষার্থী, শিক্ষিকা, শিক্ষক ও পাইলটের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin