রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তানোরে মাসাউস’র আন্তর্জাতিক নারী দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২১০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাবিশ্বের মতো গতকাল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বেসসকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে রাজশাহী তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার কাজিপাড়ায় এই দিবসটি পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাসাউস নির্বাহী পরিচালক মেরিনা হাসদা। উপস্থিত ছিলেন কাজিপাড়া গ্রামের পারগানা নরেন মুরমু, স্কুল শিক্ষক খ্রিস্টিনা মুরমু এবং মাসাউসের কর্মকর্তা মাইকেল মারান্ডি।

দিবসটি উপলক্ষে র‌্যালি বের করে কাজিপাড়াসহ বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে এম এল ই শিক্ষিকা মিনা সরেনের বাড়ির উঠানের নিম গাছতলায় আলোচনা সভা করা হয়। সভায় নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতি বলেন, এই ডিজিটাল যুগে এসেও নারীরা অবহেলিত ও বৈষম্যের স্বীকার হচ্ছে। বিশেষ করে আদিবাসী নারীরা মজুরীতে বৈষম্যের স্বীকার হচ্ছে। শুধু তাই নয় পারিবারিক ও সামাজিকভাবেও বৈষম্যের স্বীকার হচ্ছে। এ অবস্থা থেকে আদিবাসীসহ অন্যান্য নারীদের ক্ষমতায়িত করতে হলে প্রথমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তুলতে হবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin