নিজস্ব প্রতিবেদক: তানোর উপজেলা নতুন নির্বাহী অফিসারের সঙ্গে গোদাগাড়ী তানোরের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক এর পক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এবং রাজশাহী চেম্বার কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর পরিচালক সাইফুল ইসলাম হিরোক। তিনি রোববার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন তানোর পৌর বিএনপি আহ্বায়ক একরাম মোল্লা, সদস্য সচিব শামসুল আলম, তানোর উপজেলা তাঁতি দলের সভাপতি বদের আলী, তানোর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিক, মাহফুজুর রহমান মাহফুজ, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল গাফফার, কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও কামারগাঁও ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড সভাপতি ওবায়দুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে ভিডিও কলে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন। তানোর এলাকায় সকল প্রকার অন্যায় প্রতিহত করার জন্য তিনি ও তার নেতাকর্মী ইউএনওকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। সেইসাথে সকলে মিলে আগামীতে একটি সন্ত্রাসমুক্ত তানোর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।