সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি মাসের ২৫ তারিখ দীর্ঘ আঠারো বছর পরে নিজ মাতৃভূমি বাংলাদেশে আসবেন। তাঁর এই প্রত্যাবর্তনে দেশে সাজ সাজ রব উঠে গেছে। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীর মধ্যে রিতিমত আনন্দ ও উচ্ছাস বইতে শুরু করেছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নওহাটা পৌর ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সমন্বয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।

পবার বায়াবাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা বায়া বাজার মাছ আড়তের সামনে থেকে মিছিল নিয়ে বায়া বাজার প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের সামনে এসে শেষ হয়। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন। এসময় বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আন্দোলনরত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin