মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

দারুচিনি প্লাজা মার্কেট নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৬০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পিপিপি‘র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের দারুচিনি প্লাজা বহুতল মার্কেট নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় দারুচিনি প্লাজা মার্কেট নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় এমএসসি ডেভেলপারস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সালাউদ্দিন, ডিরেক্টর মেজর জেনারেল (অবঃ) হুমায়ুন কবির, এডব্লিউআর ডেভেলপমেন্ট লিমিটেডের ডিরেক্টর মেজবাহ উদ্দিন ও এনাম ট্রেডওয়ে ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটার এনায়েতুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় সিটি কর্পেরেশনের পক্ষে ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ই সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin