নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কোর্ট কলেজ কর্তৃপক্ষ রাজশাহী ‘দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে’ শনিবার বেলা ১১টার দিকে দশ হাজার টাকার চেক, একটি টেবিল ও একটি বই র্যাক উপহার হিসেবে পাঠাগারের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করেন। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট কলেজের গভর্ণিং বডির সভাপতি এবং দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারের সভাপতি মনোয়ার হোসেন সেলিম, রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, পাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, এ কে মাসুদ, আলহাজ্ব সাইদুর রহমান, শাহাদত হোসেন, কলেজ শিক্ষক হাসানুজ্জামান ও আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে পাঠাগারের উন্নয়ন ও পাঠক বৃদ্ধির জন্য বিস্তারিত আলোচনা হয় এবং পাঠাগারের উন্নয়ন সহ বই প্রদানের জন্য এলাকাবাসী তথা রাজশাহীবাসীর প্রতি আহবান জানান এবং পাঠাগারের পক্ষ হতে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য চলতি বছরের ১২ জুলাই সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহী কোর্ট এলাকায় দিগন্ত প্রসারী সংঘ ভবনে দিগন্ত প্রসারী সংঘ পাঠাগার এর উদ্বোধন করেন এবং রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সুধীজনকে পাঠাগারের উন্নয়নের জন্য সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান।