সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দিনের আলো হিজড়া সংঘের মোহনার ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড লাভ

  • প্রকাশ সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন বেসরকারী উন্নয়ন সংস্থা রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের সংগঠন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মুহিন ওরফে মোহনা। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস এর হাত থেকে তিনি এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ দিন মোট ১২ জনকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়।

রাজশাহীর মোহনা জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা ও সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড পান। এছাড়া দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য রাজশাহীর টিকাপাড়ার হাসান শেখও এই অ্যাওয়ার্ড পান। তিনি ‘এসো গড়ি যুব সংঘ’ নামের একটি সংগঠনের সভাপতি।

তৃতীয় লিঙ্গের মোহনা এর আগে গত ৮ মার্চ অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছেন। সেদিন নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পুরস্কার তুলে দেন।

হিজড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ২০০২ সাল থেকে কাজ করছেন মোহনা। হিজড়াদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা তার সংগঠনের লক্ষ্য। মোহনা রাজশাহী নগরের ছোটবনগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। তিনি এলাকার লোকজনের কাছ থেকে নিজেকে লুকিয়েই রেখেছিলেন জীবনের বড় একটা সময়। ২০১৫ সালের দিকে তিনি চুল বড় করেন। শাড়ি-চুড়িও পরা শুরু করেন। তখন এলাকার অনেকেই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। হাজারও প্রতিকূলতা স্বত্ত্বেও মোহনা পরিবার থেকে বিচ্ছিন্ন হননি।

এ বিষয়ে মোহনার নিকট জানতে চাইলে তিনি বলেন, এই জনগোষ্ঠির উপরে তাঁর দায়িত্ব বেড়েই চলেছে। এ সকল পুরস্কার তাঁর একার নয়। পুরো হিজড়া জনগণের। তিনি চান হিজড়া জনগণ চিরাচরিত পেশা থেকে বেড়িয়ে এসে আত্মনির্ভরশীল হক। তিনি বলেন, হিজড়া জনগণ কোননা কোন পরিবারের সন্তান। ঐ সন্তানদের অবহেলা না করে পরিবারের মধ্যে রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন তিনি। সেইসাথে তার ন্যায্য অধিকার নিশ্চিৎ করতে পরিবারের সদস্যদের আহ্বান জানান। এছাড়াও তাঁর উপরে যে দায়িত্ব পড়েছে সে দায়িত্ব ও কর্তব্যগুলো যেন সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin