নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কশিমনার আবু কালাম সিদ্দিক বদলী জনিত কারনে রাজশাহী আরএমপি থেকে বিদায় নিচ্ছেন। বিদায়ী এই পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত করেন দিনের আলো হিজড়া সংঘের সদস্যরা। সেইসাথে তাঁকে ফুলের তোরা দিয়ে বিদায় সংবর্ধনা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাগরীকা, সহ-সাধারণ সম্পাদক আবু হাসনা পলি ও লক্ষীসহ আরো অনেকে।
সাক্ষাত শেষে মোহনা বলেন, রাজশাহী বাসীর ঘরে ঘরে পুলিশি সেবা পৌঁছে দিতে বিদায়ী কমিশনারে ভূমিকা ছিলো প্রসংনীয়। মহানগরবাসীর নিকট তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। সেইসাথে তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে তাঁর সদিচ্ছা ও ব্যক্তিগত ভূমিকা প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন মোহনা।