সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দীর্ঘ ৩৬ বছর পর আজ রাকসু নির্বাচন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৬ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে ক্যাম্পাস। ১৭টি কেন্দ্রে ৯১৮ প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৮ হাজার ৯০১ জন ভোটার। ১৯৬২ সালে প্রতিষ্ঠার পর রাকসু নির্বাচন হয়েছে ১৪ বার। সর্বশেষ ১৯৮৯ সালের নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে রুহুল কবির রিজভী ভিপি এবং জাসদ ছাত্রলীগ প্যানেলের রুহুল কুদ্দুস বাবু জিএস নির্বাচিত হয়েছিলেন।

এবার ছাত্র সংসদের ২৩টি পদে ৩০৫ জন, সিনেটের ৫টি পদে লড়বেন ৫৮ জন প্রার্থী। এছাড়াও ১৭টি হল সংসদের ২৫৫টি পদে প্রার্থী ৫৫৫ জন। একজন ভোটারকে ভোট দিতে হবে ৪৩টি। এর মধ্যে ছাত্র সংসদে ২৩টি, সিনেটে ৫টি ও হল সংসদে ১৫টি। নির্বাচন সচ্ছ করতে ১৭টি কেন্দ্রে ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে নির্বাচন কমিশন। দুপুরে সিনেট ভবনে সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সবার সহযোগিতা চেয়েছে সর্বোচ্চ ১৭ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা করা কথা জানায় নির্বাচন কমিশন। সেইসাথে উপরোক্ত তথ্যাদি তিনি উপস্থাপন করেন।

এদিকে, গতকাল ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসসহ আশপাশের ২০০ গজ এলাকার মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, আতশবাজিসহ অস্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ করেছে আরএমপি। নিরাপত্তা নিশ্চিতে দুই হাজার পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব মোতায়েন থাকবে। সকালে জুবরী মাঠে দায়িত্বে নিয়জিত পুলিশ সদস্যদের ব্রিফ করেন আরএমপি কমিশনার।

কোন ভোটার বা প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তি দিবে নির্বাচন কমিশন। আর ফৌজদারি অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের দুই পাশে ৬টি গেট খোলা থাকবে। ৪টি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়া যাবে ২টি গেট দিয়ে। বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করা যাবে ক্যাম্পাসে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম, সেতাউর রহমান ও গোলাম মোস্তফা কামাল আকন্দসব অন্যান্য নির্বাচন কমিশনারগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin