বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

দূর্গাপুরে ইট ভাটা লুটপাটের মিথ্যা অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া এলাকার এ.এস.এম বিক্সিস ইটভাটা অবৈধভাবে দখল করে প্রায় কোটি টাকার ইট লুটপাটের অভিযোগটি মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে ঐ ইট ভাটার আরেক মালিক কবীর হোসেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় নগরীর উপশহর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় মিথ্যা অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়ে কবীর হোসেন বলেন, এ.এস.এম ইট ভাটার ৫০ শতাংশ মালিকানা আমার নামে রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আমাকে ইটভাটায় ঢুকতে দিতো না আশরাফ। যার প্রেক্ষিতে মামলা করলে সে মামলারও আদেশ অমান্য করেন আশরাফ। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে আমার ৫০ শতাংশের কাগজ সহ আমাকে ফেরত দেওয়া হয়। সেইসাথে উপজেলা চেয়্যারম্যান নজরুল ইসলামের নিকট সমঝোতার আদেশ দেন তিনি। এ বিষয়ে দুইদিন সমঝোতায় বসা হলেও সমাধান করতে পারেননি। ক্ষমতার জোরে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভাটা দখল করে রাখেন আশরাফ।

তিনি বলেন, আশরাফ একাধিকবার আমার বিরুদ্ধে আদালতে মামলা করলে সে মামলাগুলোর রায় আমার পক্ষে আসে। তারপরও আশরাফ তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে হুমকি -ধামকি দিয়ে যাচ্ছে এবং আমাকে আমার ইট ভাটার কাজ করতে দিচ্ছে না। বরং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বুধবার একটি সংবাদ সম্মেলন করেছেন। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, এমন মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করে পুনরায় ইটভাটা দখলের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin