সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দেশের উন্নয়নে বিএনপি’র কোন বিকল্প নাই: মিনু

  • প্রকাশ সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, দেশের উন্নয়ন করতে হলে বিএনপি’র কোন বিকল্প নাই। কারণ বিএনপি ধ্বংসের রাজনীতি করেনা। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশের রিজার্ভ ফান্ড বাড়ে। বৈদেশিক মুদ্্রা প্রচুর পরিমানে দেশে আশে। এছাড়াও বিদেশীরা এদেশে বিনিয়োগে উৎসাহীত হয়। শনিবার বিকেলে পবা উপজেলা বশরী এলাকার হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসমলামের নিজ বাসভবনে ইফতার ও দোয়া মহিফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রীসহ তাঁর দোসরা বিগত পনের বছরে দেশের হাজার হাজার টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। এছাড়াও তারা নিজের ক্ষমতা ধরে রাখতে সকল প্রকার অন্যায় কাজ করেছে। গণতন্ত্র নষ্ট করে ফেলেছে। এজন্য আওয়ামী লীগ আর এদেশের মানুষ কোনভাবেই চায়না। আওযামীলীগের দোসরদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মী ও সকল মুসলিমদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থ্যদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেবজাদা সহ বিএনপি, অঙ্গ ও সহেযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin