রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দেশের মানুষ ক্রয় ক্ষমতা হারিয়েছে: মিনু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার খুনি হাসিনার আমলের আমলা ও তার দোসরনামে খ্যাত মাত্র ৩০জনকে ওএসডি করা হয়েছে। এটা করলে হবেনা। তিন হাজারের বেশী এই ধরনের দোসরকে ওএসডি করতে হবে। দেশে আইন শৃংখলার অবস্থা অত্যন্ত খারাপ। আওয়ামী লীগের দোসররা এখনো মায়ের কোল থেকে মেয়েকে তুলে নিয়ে নির্যাতন করছে। গ্রামে গ্রামে গরু চুরি হচ্ছে। কিন্তু পুলিশ কিছুই করতে পারছেনা। বিএনপি সরকারের আমলে প্রতিটি ঘরে ঘে গ্যাস সংযোগ দেয়া শুরু হয়েছিলো, গ্যাসের মূল্য অনেক কমছিলো।
বৃহস্পতিবার নওগাঁ জেলা বিএনপি’র আয়োজনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে, পতিত ফ্যাসিবাদী ও তার দোসরদের নানা মুখি ষড়যন্ত্র রুখে দিতে এবং দ্রুত জতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবীতে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, মানুষ এতটাই কষ্টে পড়ে গেছে যে বয়স্করা টাকা অভাবে ওষুধ ক্রয় করে খেতে পারছেনা। আটটির জায়গায় একটি ওষুধ সেবন করছেন। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের মধ্যে ডা. সালাহউদ্দিন বাদ দিয়ে সকল উপদেষ্টা অপদার্থ। হাসির সরকারের মত দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং দেশ পরিচালনায় ব্যার্থ হওয়ায় মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, বিএনপি’র আমলে সকল নির্বাচন দেশে বিদেশে প্রসংশিত হয়েছিলো।

তিনি বলেন, এই সরকার নির্বাচন নিয়ে অযথা কালক্ষেপন করছেন। সংস্কার করে মাত্র ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বিভিন্ন বিদেশী ষড়যন্ত্র ও পতিত সরকারের খুনি হাসিনার দোসর, আমলা ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দেশে অস্থিতিশীল করে তুলছে। সেইসাথে অন্তবর্তীকালীন সরকারকে ভূল পথে পরিচালিত করছে। এখনো সময় আছে ভাল করে চিন্তা করুন, প্রফেসর ড. ইউনুস আগে যেমন ছিলেন বর্তমানে সই জায়গায় আছেন কিনা।

খুনি হাসিনাকে বিতারিত করতে যে সক ছাত-জনতা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছেন তাদেও সুস্থ্যতা কামনা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানান তিনি। সেইসাথে এই আয়োজনের আয়োজকদের ধন্যবাদ জানান মিনু।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লে. কর্ণেল(অব) আব্দুল রতিফ খান। বিশেষ বক্তা হিসেব বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা ও পৌর সাবেক মেয়র নাজমুল হক সানী। সমাবেশে সভাপতি করেন নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ। এছাড়াও নওগাঁ জেলা বিএনপির অন্যান্য সদস্য এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin