সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক বাবলুর ইন্তেকাল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং গোদাগাড়ী মাটিকাটা কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বড় ভাই। তিনি ২ ছেলে, স্ত্রী, আত্মীয়স্বজন ও সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখেছেন।

এছাড়াও তিনি রাজশাহী সিটি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা’র প্রতিষ্ঠা কালীন সভাপতি ছিলেন। মঙ্গলবার বাদ যোহর নগরীর উপশহর ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে সপুরাস্থ্য পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানরগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন ও দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, দৈনিক উপচার পত্রিকার সম্পাদক ড.আবু ইউসুফ সেলিম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

জানাযা পূর্ব শোকবার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান বলেন, মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ বাবলু একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তিনি কোনদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। সততার জন্য সবার নিকট গ্রহনযোগ্য একজন মানুষ তিনি। অকালে চলে যাওয়া এই মহান মানুষটির আত্মার মাগফিরাত কামনা এবং শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সেইসাথে মরহুমের পরিবারের প্রতি পূর্বের ন্যায় তার সহযোগিতা থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন মেয়র ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin