শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

ধানের শীষের পক্ষে ১২ ওয়ার্ড বিএনপির গণসংযোগ

  • প্রকাশ সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ১২ তারিখ দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান এর পক্ষে সোমবার সকালে রাজশাহী মহানগরীর অন্তর্গত ১২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। তারা নগরীর মাস্টারপাড়াসহ বিভিন্ন স্থানে এই হ্যান্ডবিল বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান রিপন, সেলিম শেখ মাসুম বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ও আজিজুল ইসলাম দীপ্ত,আহসান হাবিব রতন ,নিয়াজ মোহাম্মদ ও অরিন্দম রায়সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin