সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনের আহ্বান সুমির

  • প্রকাশ সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক প্রতিক, জনগণের প্রতিক ও দেশের প্রতিক ধানের শীষ প্রতিকে নিজেদের মূল্যবান ভোট প্রদান করার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের সহধর্মিণী সুলতানা সুমাইয়া হক সুমি।শনিবার বিকেলে রাজশাহীর কাঁটাখালী পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় অনুষ্ঠিত এক নারী সমাবেশে তিনি নারী-পুরুষ ও তরুণ প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণের মৌলিক চাহিদা ও অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি দল বা প্রতীকের নয়, এটি নারীর নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন বলে উল্লেখ করেন তিনি।

নারী সমাজের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে নারীদের পারিবারিক ও সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলেও তিনি উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, রাজশাহী-৩ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন একজন সৎ, যোগ্য, পরিশ্রমী ও নির্ভীক জননেতা। তিনি নির্বাচিত হলে পবা ও মোহনপুর উপজেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সেইসাথে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার মাধ্যমেই নারীদের আত্মসম্মান ও মর্যাদা রক্ষা সম্ভব। তাই নারীদের সচ্ছলতা ও অধিকার নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়াই একমাত্র পথ বলে তিনি মন্তব্য করেন।

কাঁটাখালী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নারী সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামিমা নাসরিন সীমা, কাঁটাখালী পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ, কাঁটাখালী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হেনা ও কাঁটাখালী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন আসিফসহ দলীয় নেতাকর্মীরা।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin