সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নওহাটা পৌরসভায় ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবার নওহাটা পৌরসভার চৌবাড়িয়া চিস্তিয়া মোবারকিয়া খানকাহ শরীফ এর আয়োজনে ১২তম মহাপবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, সাংগাঠনিক সম্পাদক সাইদুর রহমান, মিজান, সাবেক সাধারণ সম্পাদক মামনুর সরকার জেড, এপিপি এডভোকেট শামীম, সাবেক কাউন্সিলর আবজাল হোসেন, সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিহাব উদ্দিন ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মুজাহিদ।

এছাড়াও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফায়সাল কবির সজল, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী আকাশ, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের অহ্বায়ক ইলিয়াস, নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব হাসান, ৫ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি পাভেল আহমেদ,৬ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি হাসান ও ২ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি ফায়সালসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও অত্র প্রতিষ্ঠানের সদস্য ও মাওলানাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সকল ধর্মের ও গোত্রের জনগণের পাশে আছে। আমরা মুসলমান জাতি। হযরত মুহাম্মদ(সা:) আমাদের নবী ও রাসুল। তিনি আমাদের পথ প্রদর্শক। যাঁর জন্ম না হলে এই পৃথিবী তৈরী হতনা। তিনি ছিলেন আল্লাহর সব থেকে প্রিয়প্রাত্র, মানে দোস্ত। সেই নবী ও রাসুলের উম্মত আমরা। তাঁকে অনুসরণ করে জীবন গড়লে আর কোন কিছু দরকার নাই বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin