বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

নওহাটা পৌরসভায় রাস্তার কাজের উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে রোববার সকালে নতুন রাস্তার কাজের উদ্বোধন করেন অত্র পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ। এডিপির অর্থায়নে নওহাটা পৌরসভা এই প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ডের নামোপাড়া আমির মন্ডলের বাড়ি হইতে আব্দুস সালামের বাড়ি পর্যন্ত এই রাস্তা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নওহাটা পৌরসভার সচিব মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, উপসহকারী প্রকৌশলী তৌফিক হাসানসহ স্থানীয় সুধীজন।

উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, এলাকাবাসীর দীর্ঘদিন থেকে যাতায়াতের অসুবিধা হওয়ায় এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামীতে আরো উন্নয়নমূলক কার্যক্রম পরচিালনা অব্যাহত থাকবে। রাস্তা নির্মাণের জন্য পৌর মেয়রসহ স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার উদ্ধর্তন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin